October 28, 2026, 7:32 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

দুই মাসের মাথায় পদ্মার চরে আবারও গুলিতে একজন নিহত

বাঘা প্রতিনিধি :-

দুই মাসের মাথায় পদ্মার চরে আবারও গুলিতে হত্যার ঘটনা ঘটল। গতকাল শনিবার রাতে নাটোরের লালপুরের করারি নাওসারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহেল রানা (৩৫)। তাঁর বাবার নাম কালু মন্ডল। তাঁর স্ত্রী স্বাধীনা খাতুনের হাতে গুলি লেগেছে। আহত অবস্থায় তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেলের স্ত্রীর ভাষ্য, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা স্বামী–স্ত্রী ঘুমিয়ে পড়েছিলেন। বাড়ির টিনের বেড়াতে আঘাত করে বাইরে থেকে বলা হচ্ছিল, তারা প্রশাসনের লোক। একপর্যায়ে তারা টিনের বেড়া ভেঙে ঘরে ঢোকে। কম্বল গায়ে শুয়ে থাকা তাঁর স্বামীকে গুলি করা হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তিনি তাদের চিনতে পারেননি।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুমায়রা খাতুন বলেন, রাত দেড়টার দিকে সোহেল রানাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক আজ সকালে বলেন, ঘটনাস্থলটি রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর থানার সীমান্তবর্তী এলাকায়। ঘটনাস্থল নিয়ে বিতর্ক আছে। ঘটনার পর নিহত ব্যক্তির স্বজনেরা তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সে কারণে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজটি বাঘা থানার পুলিশই করছে। কোন থানার মধ্যে ঘটনাটি ঘটেছে, তা নির্ধারণের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যে থানার মধ্যে জায়গাটি পড়বে, সেই থানায় মামলা হবে।

গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে গুলিতে তিন কৃষক নিহত হন। বাঘা উপজেলার চর পলাশী ফতেপুরে এ ঘটনা ঘটেছিল। তখনো লাশ উদ্ধার করে বাঘা থানায় আনা হয়েছিল। পরে ঘটনাস্থল নির্ধারিত হয় কুষ্টিয়ার দৌলতপুর থানায়। এ ঘটনায় হাসিনুজ্জামান কাকনসহ বাহিনীর সদস্যদের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়।

এই ঘটনায় পরে পদ্মার চরে পুলিশ, র‌্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১০টি আগ্নেয়াস্ত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা