May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ গ্রেফতার ৩।

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক মাদক বিরোধী অভিযানের দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, খালেদা বেগম (২৫), নাছরিন খাতুন (২৬) ও শুভ ওরফে সজান (২০)। এদের মধ্যে খালেদা খাইরুল ইসলামের মেয়ে এবং নাছরিন আজাহার আলীর মেয়ে। তারা রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর বাসিন্দা। এছাড়া গ্রেফতার শুভ মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়ার সাইরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সমিত কুমার কুন্ডুর তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করে। রবিবার তাদের আাদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা