May 24, 2026, 11:28 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাসরিন স্পোর্টসকে গোলবন্যায় ভাসাল রাজশাহী

স্পোটর্স ডেস্ক :-

নারী ফুটবল লিগে কমলাপুরের শহীদ সিহাপী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে গোলবন্যায় ভাসিয়েছে রাজশাহী স্টার্স। ম্যাচে ১২-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে শিউলি আজিমের দল। এবারের লিগে প্রথমবার অংশ নিচ্ছে রাজশাহী। অভিষেকেই শক্তিশালি দল গড়েছে তারা।
ম্যাচে প্রত্যাশিত ভাবেই বড় জয় পেয়েছে নবাগত দলটি।

প্রথমার্ধে ৪ গোলের পর দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দেয় রাজশাহীর মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন দলটির নেপালি ফরোয়ার্ড দিপা শাহী। জোড়া গোল করেছেন সৌরভী আকন্দ প্রীতি এবং শাহেদা আক্তার রিপা।
এছাড়াও গোল এসেছে আফঈদা খন্দকার, তৃষ্ণা রানীর পা থেকেও।

গোলবন্যার শুরু ম্যাচের ১৩ সেকেন্ডে। শাহেদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় রাজশাহী। ১৩ মিনিটে শিউলি আজিমের পাস থেকে গোলকিপারকে কাটিয়ে নিচু শটে গোল করেন মিডফিল্ডার দিপা শাহী।

২৪ মিনিটে পোস্টের দুরুহ কোন থেকে ঋতুপর্ণা চাকমার শট সহজেই তালুবন্দি করেন নাসরিনের গোলকিপার ঈশিতা ত্রিপুরা। তবে একটু পর তাঁর ভুলেই দল গোল হজম করে দল। ঈশিতার গোল কিক থেকে বল পড়ে রাজশাহীর রিপার পায়ে। তরুণ এই ফরোয়ার্ড কয়েক কদম এগিয়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে সরাসরি জালে বল জড়ান। ৩-০ গোলে লিড বাড়িয়ে নেয় রাজশাহী স্টার্স।
এরপর ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতির গোলে ৪-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় রাজশাহী।

বিরতির পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় রাজশাহী। ৫৩ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন স্বপ্না। বক্সের প্রায় ২০ গজ দূর থেকে উচু করে গোলে শট নেন তিনি। নাসরিনের গোলরক্ষক ইশিতা এগিয়ে থাকার কারণে তার মাথার উপর দিয়ে বল জালে জড়ায়। তিন মিনিট পরেই প্রায় একই স্থান থেকে ব্যবধান ৬-০ করেন আফঈদা খন্দকার। অনেকটা একই ভঙ্গিতে আফঈদার দূরপাল্লার শট টপ কর্ণার দিয়ে জালে জড়ায়। নারসিনের গোলরক্ষকের দাড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ৫৭ মিনিটে সৌরভী আকন্দ প্রীতির শট বারে লেগে বেরিয়ে যায়। ৫৮ মিনিটে দিপার গোলে লিড বাড়ায় রাজশাহী। কর্ণার থেকে উড়ে আসা বল রিসিভ করে ক্রস করেন জাতীয় দলের অধিনায়ক। গোলপোস্টের সামনে থাকা দীপা আলতো ছোঁয়ায় দলের লিড ৭-০ করেন।

এরপর আরও ৫ গোল হজম করে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বড় ব্যবধানের জয় রাজশাহীরই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা