May 24, 2026, 10:43 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল

স্টাফ রিপোর্টার :-
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নির্বাচনে সভাপতি শ.ম সাজু ও সাধারণ সম্পাদক হয়েছেন রাসেল মোস্তাফিজ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নির্বাচনে সভাপতি শ.ম সাজু ও সাধারণ সম্পাদক হয়েছেন রাসেল মোস্তাফিজ। এনটিভির রাজশাহীর স্টাফ রিপোর্টার শ.ম সাজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের সভাপতি নির্বাচিত হন। আর ভোটে লড়াই করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার রাসেল মোস্তাফিজ।

আজ শনিবার রাজশাহীর বরেন্দ্র কলেজে আরটিজেএর নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংগঠনের সদস্যরা ভোট দেন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের বিভাগীয় সম্প্রচার সাংবাদিক ইউ আদনান।

দুটি পদে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ। রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের এই সংগঠনের নির্বাচনে সভাপতি ছাড়াও চারটি পদে ছয়জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এরমধ্যে যমুনা টেলিভিশনের রাজশাহীর সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আবদুল জাবীদ অপু সহসভাপতি, চ্যানেল টোয়েন্টিফোরের রাজশাহীর স্টাফ রিপোর্টার আবরার শাঈর কোষাধ্যক্ষ ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব দপ্তর সম্পাদক হয়েছেন।

আর এনটিভির ক্যামেরাপারসন শরিফুজ্জামান রয়েল, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন মোস্তাফিজুর রহমান সোহান ও চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান আহসান হাবীব অপু নির্বাহী সদস্য হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা