May 24, 2026, 8:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক

নওগাঁ প্রতিনিধি :-
পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নওগাঁ জেলার পোরশা থানাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী টেট্টা মেজবাহের ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু আটক করা হয়।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

তিনি জানান, আটককৃত ভারতীয় গরুটি প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা