October 28, 2026, 7:31 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

টিকটকে পুলিশের ইউনিফর্ম পরা ভিডিও: রাজশাহীতে কনস্টেবল প্রত্যাহার

স্টাফ রিপোর্টার :-
টিকটকে পুলিশের ইউনিফর্ম পরা ভিডিও।

স্বামীর পুলিশি ইউনিফর্ম পরিধান করে ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশের ঘটনায় রাজশাহীতে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী পুলিশের ইউনিফর্ম পরে ভিডিও করে তা টিকটকে প্রকাশ করেছেন। বিষয়টি জানার পর তিনি নিজেই ওই বাসায় গিয়ে তদন্ত করেন।

প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, সাইফুজ্জামান তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশের ইউনিফর্ম পরিধান করে সিমা খাতুনের টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ সত্য বলে নিশ্চিত হন ওসি।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, “পুলিশ সদস্যের ইউনিফর্ম তার স্ত্রী বা অন্য কেউ পরিধান করার কোনো সুযোগ নেই। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিতভাবে টিকটকে প্রকাশ করে আসছিলেন। এছাড়া তার বিরুদ্ধে প্রতারণাসহ নানা অভিযোগ থাকার তথ্যও পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা