May 24, 2026, 8:46 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবি শিবিরের নতুন কমিটি, নেতৃত্বে ‘অছাত্র’ মুজাহিদ-মেহেদী

রাবি প্রতিনিধি :-
সভাপতি মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান। তাদের দুজনেরই নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে।

নগরীর বিনোদপুর এলাকায় শিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এই কমিটি ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ। সমাবেশটি সঞ্চালনা করেন শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।

নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ ছাত্র ছিলেন। তিনি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ছাত্রত্ব শেষ হওয়া দুইজনকে দিয়ে কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিধি অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নেতা নির্বাচিত হওয়ার কথা। তবে তাদের দুজনেরই নিয়মিত স্নাতক-স্নাতকোত্তর শেষ হয়েছে। নতুন শিক্ষাবর্ষ আসলে তারা ভর্তি হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা