May 24, 2026, 6:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি :-

নাটোরের সিংড়ায় বিপুল পরিমান ডিজেল ও জ্বালানি তেল মজুদ করায় আলতাফ শেখ নামে ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায় দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১১০০০ লিটারের বেশি জ্বালানি তেল

সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করে ব্যবসা পুষ্ঠিানের স্বত্বাধিকারীকে এই জরিমানার এবং ১১হাজার লিটারের বেশি জ্বালানি তেল জব্দ করার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত ।

এসময় তিনি জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১ হাজার লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। সেই সঙ্গে মজুদকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়। তিনি আরো জানান, এই জ্বালানি তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ত্যাগ অফিসার নিয়োগ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা