May 24, 2026, 7:12 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রুয়েটের ক্লাসরুমে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি ক্লাসরুমে সিলিং ফ্যান পড়ে মুশরাকুল আলম ফারহাদ নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ ফ্যানটি খুলে নিচে পড়ে গেলে উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

দীর্ঘ ছুটির পর ক্লাস শুরু হলেও ক্লাসরুমের সরঞ্জামাদি যথাযথভাবে পরীক্ষা বা তদারকি করা হয়নি—এমন অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাটে মরিচা ধরার কারণেই এটি খুলে পড়ে যায়।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা ক্যাম্পাসের ক্লাসরুমসহ বিভিন্ন স্থাপনার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এক শিক্ষার্থী বলেন, ফ্যানটি সরাসরি মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন জানান, ক্লাসরুমের সরঞ্জামাদি নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং ফ্যানগুলো সম্প্রতি স্থাপন করা হয়েছিল। তবে সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে সব কক্ষ পুনরায় পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা