May 24, 2026, 6:50 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান ও রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক আতিকুর রহমান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী, চৌডালা দাখিল মাদ্রাসা সুপার একরামুল হক, প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদাসহ অন্যরা।আলোচনা শেষে কলেজ পর্যায়ে শেষ্ঠ শিক্ষক রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক ড.আতিকুর রহমান, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রসাদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হুদা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আলিনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল করিম, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন সুলতানা মালিকা, মাদ্রাসা পর্যায়ে চৌডালা দাখিল মাদ্রাসা শিক্ষার্থী ফারহানা, উপস্থিত বক্তৃতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রুমানা আক্তার, কেরাত প্রতিযোগিতায় চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদা আকতারসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা