
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পুঠিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সূচনা মনোহার, পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার, পুঠিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান, উপজেলা শিক্ষা অফিসার মকলেছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার,
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ, পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি কে এম রেজা, সহ সভাপতি আরিফ শাদাত, বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক আবু হাসাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।