May 25, 2026, 3:43 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী জেলায় সোয়া লাখ পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল

স্টাফ রিপোর্টার :-

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহী জেলার অসহায় ও দুস্থ মানুষের বড় ধরনের খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন এবং ১৪টি পৌরসভার প্রায় ১ লাখ ২০ হাজার অতিদরিদ্র ও দুস্থ পরিবার এবার সরকারি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় চাল পেতে যাচ্ছেন। ইতিমধ্যেই অনেক পৌরসভা এবং ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

ঈদ উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক কার্ডধারী পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার গ্রামীণ ও শহর এলাকার নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকার ১ লাখ ২৭ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই চালগুলো ১ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করবেন। এরমধ্যে ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে ৭০ হাজার পরিবার ও ১৪ টি পৌরসভায় ৫০ হাজার পরিবার ভিজিএফ’র চাল পাবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের অনুকূলে থাকা বরাদ্দের চাল উত্তোলন শুরু করেছে এবং অনেক জায়গায় বিতরণ কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে।

রাজশাহীর ৯টি উপজেলার অধীনে থাকা ৭২টি ইউনিয়নের অতিদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এছাড়া জেলার ১৪টি পৌরসভা গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়া, চারঘাট, বাঘা, দুর্গাপুর, কেশরহাট, ভবানিগঞ্জ, তাহেরপুর, মুন্ডমালা, কাকনহাট, নওহাটা, কাটাখালির নিম্নআয়ের মানুষও এই বিশেষ ভিজিএফ সুবিধার আওতায় আসছেন। নদী ভাঙনকবলিত এলাকা, ভূমিহীন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ১২ মার্চের মধ্যেই এই কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা