May 24, 2026, 8:48 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে দুই ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার বাসিন্দা রজব আলীর ছেলে সজল হোসেন (২৬) ও একই এলাকার বাসিন্দা শাকিল হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ দিবাগত রাত পৌনে ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সজল ও শাকিলকে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের ঘর তল্লাশি চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত একটি আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা এক প্রান্ত ধারালো দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে মহানগরীতে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মধ্যে সজলের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানায় একটি ছিনতাই মামলা, একটি পেনাল কোডের মামলা ও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে শাকিলের বিরুদ্ধে একই থানায় দুটি মাদক মামলা ও একটি পেনাল কোডের মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা