May 24, 2026, 11:28 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর বিভিন্নস্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

রাজশাহীর বিভিন্নস্থানে হাজারো মুসল্লি, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে মহানগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। সেইসাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, বিএনপি নেতা আমিরুল ইসলাম রঞ্জু, রুবেল, ভূগোল, ইসলাম ও আকতারসহ রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজারো মানুষ।

জানাজা পূর্ব বক্তব্যে এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনদিন অন্যায়ের সাথে আপোস করেননি। তিনি দেশের মানুষকে অত্যন্ত ভালবাসতেন। এজন্য তিনি কখনো দেশ ছেড়ে যাননি। শত নির্যাতন সহ্য করে তিনি দেশে থেকেছেন।

এদিকে একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।

রাজশাহীর বিভিন্ন উপজেলাতেও গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তানোর সদরের গোল্লাপাড়া বাজার মাঠ প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এখানে দোয়া পরিচালনা করেন গোল্লাপাড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ। একই সময়ে তানোরে মুন্ডুমালা পৌর বিএনপির আয়োজনে জানাজার নামাজ ও দোয়া মাফফিলের আয়োজন করা হয়। পৌর বিএনপির নেতা তৌহিদুর রহমান রেজা মাস্টারের নেতৃত্বে এ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ অংশ নেন। রাজশাহীর বিভিন্ন উপজেলায় পৃথকভাবে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা