May 24, 2026, 11:28 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার :-

জ্বালানি তেল সংকটের আশঙ্কায় রাজশাহীর তেলের পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লেগেই রয়েছে। আজ (শনিবার, ৭ মার্চ) সকালে নগরীর কুমারপাড়া গুল গফুর পেট্রোলিয়াম স্টেশনে দেখা যায় লম্বা সারি। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকায় মালিক পক্ষের সঙ্গে বাকবিতণ্ডাও করতে দেখা যায় গ্রাহকদের।

হঠাৎ করেই তেল পাম্পগুলোতে উপচেপড়া ভিড় জমিয়েছে গ্রাহকেরা। এসময় অধিকাংশ বাইকারই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল দাবি করছেন। এতে নির্ধারিত সময়ের আগেই তেল সংকটে বেশ কয়েকটি পাম্প বন্ধ করা হয়েছে ।

মোটরবাইকে তেল নিতে আসা ব্যক্তিরা অভিযোগ করে বলছেন, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পরে তেল পাবো কী না সন্দেহ। তবে চাহিদার তুলনায় কম তেল দেয়া হচ্ছে।

এদিকে গুল গফুর পেট্রোলিয়ামের ম্যানেজার ফেরদৌস পনির জানান, পর্যাপ্ত পরিমাণ তেল রিজার্ভ আছে, সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য পাম্পে তেল না থাকায় এখানে দীর্ঘ সাড়ি দেখা যাচ্ছে। তবে সরকারি নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। সবাই তেল পাবে। রিজার্ভ শেষ হওয়ার আগেই আগামীকাল আবার তেল ঢোকার কথাও জানান তিনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলে ২ লিটার ও প্রাইভেটকারে ১০ লিটার করে তেল দেয়া হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা