May 24, 2026, 9:40 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী নগরীর চোদ্দপাই এলাকায় দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম জেলাট চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে। এসআই মো. আকরামুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের ভাষ্যমতে জানা যায় যে, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এসআই আরও জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মর্গে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা