May 24, 2026, 7:48 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়

নওগাঁ প্রতিনিধি :-

নওগাঁর মান্দা উপজেলায় একটি ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার রাতের কোনো এক সময়ে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক সোহানুর রহমান জানান, একই গ্রামের মোজাহার হোসেন গংদের কাছ থেকে ২৮ শতক জমি ১০ বছরের জন্য লিজ নিয়ে তিনি প্রায় সাড়ে তিন বছর আগে পেয়ারা বাগান গড়ে তোলেন। চলতি মৌসুমে বাগানে প্রচুর ফল ধরেছিল। জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আজাহার আলী গংরা দীর্ঘদিন ধরে বাগান তৈরিতে বাধা ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।

সোহানুর রহমানের দাবি, সোমবার রাতের কোনো এক সময়ে প্রতিপক্ষের লোকজন বাগানের সবগুলো পেয়ারা গাছ কেটে দেয়। এতে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় আজাহার আলী, মোজাম্মেল হকসহ চারজনের বিরুদ্ধে মান্দা থানা-য় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আজাহার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা