May 24, 2026, 6:01 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে নিষিদ্ধ আ’লীগের চার নেতাকর্মীসহ গ্রেফতার ২৪

স্টাফ রিপোর্টার :-
রাজশাহীতে নিষিদ্ধ আ’লীগের চার নেতাকর্মীসহ গ্রেফতার ২৪

রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে (অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার কর্মীসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিশেষ অভিযাপনে গ্রেফতারকৃতরা হলো, নজরুল ইসলাম জুলু (৫২), সোহান (২২), মিজানুর রহমান (২৫) ও রবিন (২৭)। এদের মধ্যে জুলু রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক এবং নগরীর টিকাপাড়া এলাকার নাজির শেখ ড্রাইভারের ছেলে। এছাড়া সোহান আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও কর্ণহার থানার সায়েরপুকুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এছাড়া আওয়ামী লীগ সমর্থক মিজানুর জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী বিজয়নগর তালধারী এলাকার এরফান আলীর ছেলে ও যুবলীগ কর্মী রবিন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক পাচানীমাঠ এলাকার মোবারকের ছেলে।

মহানগর পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।এছাড়া একই সময়ে আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৬ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা