October 27, 2026, 10:29 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

​রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার হেরোইন ও ভারতীয় মদ জব্দ

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর সিমান্তে পৃথক দুইটি অভিযানে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে শুরু করে রাত পৌনে ৩টা পর্যন্ত চলা অভিযানে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় সাহেবনগর বিওপি’র একটি দল গোদাগাড়ী উপজেলার চর-হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা একটি ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে ব্যাগ তল্লাশি করে পাঁচ প্যাকেটে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। একই রাত পৌনে ৩টায় বিদিরপুর বিওপি’র টহল দল গোদাগাড়ী উপজেলার মাদ্রাসার মোড় এলাকায় বিজির ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে বস্তার ভেতর থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা