May 24, 2026, 8:38 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীকে আমরা সবাই মিলে শান্তির শহর করব: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীকে শান্তির শহরে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী–২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান (মিনু)। তিনি বলেন, ‘এই রাজশাহীকে আমরা সবাই মিলে শান্তির শহর করেছিলাম। আমরা সবাই মিলে আবার সেটা করব। এখানে কোনো দল-মত নেই। নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলে সবার। আমরা সবাই মিলে রাজশাহীর উন্নয়ন করব।’

আজ শুক্রবার দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মিজানুর রহমান। ভূমিসংক্রান্ত নানা সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের মতো ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে জানিয়ে তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের উদ্দেশ্য হবে যাতে কেউ হয়রানির শিকার না হয়। জনগণ যে ভোগান্তির শিকার হয়, তা দূর করার জন্য আমরা একটি টিমওয়ার্কের মধ্য দিয়ে কাজ করছি। সারা বাংলাদেশের মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায়, সেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’

ভূমিমন্ত্রী বলেন, ‘আমরা ওয়ান স্টপ সেন্টারের চিন্তা করছি। যার জমি, যার সমস্যা সে জানাবে। সেখান থেকে আর তাকে পাঁচ-ছয়টা ধাপ পেরিয়ে যেতে হবে না। যেন হয়রানি না হয় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেই পদ্ধতির দিকেই আমরা নজর দিচ্ছি।’

মিজানুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমি শিখছি। আমাদের মন্ত্রণালয় বিভিন্ন আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই অনুযায়ী বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সংশোধনীর প্রয়োজন দেখা দিচ্ছে। সেগুলো সংশোধনী আকারে আমরা সংসদে উত্থাপন করব।’ মন্ত্রী আরও বলেন, রাজশাহীর মানুষের প্রত্যাশা হলো কর্মসংস্থান। এ জন্য আইটি ও শিল্পায়ন নিয়ে কাজ হবে।

এর আগে সকাল থেকে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রী মিজানুর রহমান। এ সময় দলীয় নেতা–কর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা