May 24, 2026, 8:38 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :-

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিজ নির্বাচনী এলাকা রাজশাহী মহানগরীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তার এমন প্রাণবন্ত উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

সকাল ১০টা বাজার আগেই ফুলের তোড়া হাতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কমিউনিটি সেন্টার।
দিনমজুর থেকে শুরু করে রিকশাচালক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত অনেকেই ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

দেখা করতে আসা সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেন মিজানুর রহমান মিনু।

দীর্ঘ আড়াই ঘণ্টা সময় ধরে তিনি মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা ধৈর্যসহকারে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।
সাধারণ মানুষের সঙ্গে তার এই নিবিড় যোগাযোগ আবারও প্রমাণ করল যে তিনি মাটির কাছাকাছি থাকা একজন নেতা।

উপস্থিত সবার উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর মাটি ও মানুষের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য, যেন সাধারণ মানুষকে কোনো হয়রানির শিকার হতে না হয়।

তিনি আরও উল্লেখ করেন যে, রাজশাহীর চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। মন্ত্রী হিসেবে তার এই যাত্রা যেন সফল হয়, সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং জুমার নামাজের বিরতি নিয়ে তিনি সকালের এই গণসংযোগ কর্মসূচির সমাপ্তি টানেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা