May 24, 2026, 11:28 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাজার তদারকিতে ম্যাজিস্ট্রেটকে হুমকি, জড়িতদের গ্রেপ্তার দাবি

স্টাফ রিপোর্টার :-
জেলা প্রশাসক আফিয়া আখতারের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকির ঘটনার প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আফিয়া আখতারের কার্যালয়ে তার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সভাপতি রুবেল সরকার, সদস্য জাহিদ হাসান পলাশ এবং সদস্য প্রফেসর ওবেয়দুল রহমান হেলাল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় বা ভেজাল পণ্য বিক্রির চেষ্টা করে থাকে। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার মণ্ডলকে হুমকি দেওয়া কেবল ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি রাষ্ট্রীয় আইন প্রয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে গোলাম মোস্তফা মামুন বলেন, রমজানে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে চান। বাজার তদারকির মাধ্যমে প্রশাসন সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তে পারে।

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা রক্ষা ও ভোক্তার অধিকার সুরক্ষায় প্রশাসনের অভিযান নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সমন্বয় নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী মহল বা অসাধু ব্যবসায়ী যেন আইনের ঊর্ধ্বে থাকতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

ক্যাবের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—বাজার তদারকিমূলক অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা; হুমকি বা বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ; জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার; এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

এর আগে গত রবিবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে ক্যাব রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা