May 25, 2026, 2:57 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সপ্তাহের ব্যবধানে রাজশাহীর সবজির বাজারে খানিকটা স্বস্তি

স্টাফ রিপোর্টার :-

রমজানের প্রথম সপ্তাহেই রাজশাহীতে সবজির দাম বেড়েছিল। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মাস্টার পাড়া কাঁচাবাজারসহ খড়খড়ি ও হড়গ্রাম বাজারে দেখা যায় কিছু সবজি ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

আবার কিছু কিছু সবজির দাম খানিকটা কমেছে। আলু বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকায়। পেয়াজ গত সপ্তাহে ছিলো ৩৫ টাকা কেজি আজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। টমেটো ২০ টাকা বৃদ্ধি পেয়ে ৬০ টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়।

অন্যদিকে লেবু প্রতি হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে বেড়ে ৮০ টাকায়। তবে খানিকটা স্বস্তি এসেছে বেগুন, শশা ও কাঁচামরিচের দাম কমায়।

আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিলো ৮০ টাকা, শশা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিলো ৭৫ টাকা কেজি। কাঁচামরিচ গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা, আজ ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় আজ দাম খানিকটা কমেছে। তবে তারা জানান, বাজারে কিছু সবজির চাহিদা বেশি। চাহিদার তুলনায় সেগুলোর সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা