May 24, 2026, 6:54 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল জনগণ

বগুড়া প্রতিনিধি :-

বগুড়ার কাহালুতে পিএম বেলাল নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর থানা পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার পিএম বেলাল কাহালু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানা গেছে, পিএম বেলাল সোমবার দুপুরে উপজেলা পরিষদে যান। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটকের পর চড়-থাপ্পড় ও কিলঘুষি মেরে পুলিশে দেয়।

এ বিষয়ে কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, “ওই আওয়ামী লীগ নেতা তো পলাতক ছিলেন। হঠাৎ করেই তাকে দেখা যায়। উপজেলা মিটিংয়ে নাকি আসছিলেন। সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন। সেই সময় লোকজন হয়তো পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে।”

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, তাকে থানায় দেওয়ার পর আগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা