May 24, 2026, 6:49 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যা: মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

নাটোর প্রতিনিধি :-

নাটোরের বড়াইগ্রামে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জোসেফ বর্ণ রোজারিও (১৮) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না দেওয়ার সিদ্ধান্ত মানতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে দাবি করেছেন তার সহপাঠীরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনার প্রতিবাদে এবং অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।

নিহত বর্ণ রোজারিও বনপাড়া পৌরসভার কালিকাপুর খ্রিস্টানপাড়া এলাকার বিপ্লব রোজারিও’র ছেলে। সে বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ওই কলেজের এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৪০০ জনই অকৃতকার্য হয়। এর মধ্যে বর্ণ রোজারিওসহ ৩৮ জন শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন শিক্ষকরা। এই খবরে হতাশ ও লজ্জিত হয়ে বর্ণ দুপুরে বাড়িতে গিয়ে নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দেয়।

বিক্ষুব্ধ সহপাঠীদের অভিযোগ, শিক্ষকরা পরিকল্পিতভাবে তাদের ফেল করিয়েছেন। অনেক ক্ষেত্রে পুনরায় পরীক্ষার নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়ে ফরম পূরণের সুযোগ দিলেও ৩৮ জনকে চূড়ান্তভাবে অকৃতকার্য দেখানো হয়, যা একটি প্রাণ কেড়ে নিল।

বর্ণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে কলেজের মূল ফটক ভাঙচুর করে এবং বনপাড়া বাজারে নাটোর-পাবনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শঙ্কর ডমিনিক গমেজের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা