May 24, 2026, 8:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি; সভাপতিত্ব করছেন তারেক রহমান

ডেস্ক নিউজ :-
জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১২টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে।

সেখানে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, , হাফিজ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এই বৈঠকের জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি গুলশানের অফিসে আসেন তারেক রহমান।

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

খালেদা জিয়ার মত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভিড় করেছেন দলের নেতা-কর্মীরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা