May 24, 2026, 8:38 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :-

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত এমপি ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় জামায়াত প্রার্থীর বাসায় যান মিনু। এ সময় তারা একে অপরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে তারা একে অপরকে মিষ্টিমুখ করান এবং ফুলেল শুভেচ্ছা জানান।

অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমরা সবাই একসাথে মিলেমিশে আছি এবং থাকব। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, আছে, থাকবে। সরকারি দল, বিরোধী দল মিলেই দেশের রাজনীতি। রাজশাহীর উন্নয়নের ব্যাপারে আমার কথা যেগুলো ছিল, সেগুলোর সাথে মিনু ভাইয়ের কথার অনেক মিল আছে। আইনশৃঙ্খলা উন্নতি, রেশম ও গার্মেন্টসকে আগানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে। মেডিক্যাল সেক্টর ডেভেলপ হবে। শিশু হাসপাতাল চালু করতে হবে।’

এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘সবাই মিলে একসাথে রাজশাহী গড়ব। শান্তিপূর্ণ শহর হিসেবে থাকবে। সবাই শান্তশিষ্ট। আমরা একসাথে উন্নয়ন কাজ করে যাব।‘

তিনি আরো বলেন, ‘আমাদের সহাবস্থান থাকবে। বিশ্বসেরা শহর হবে রাজশাহী।’

সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সবাইকে নিয়ে রাজশাহীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মিনু। এ সময় মিনুর হাতে ইসলামী বই উপহার হিসেবে তুলে দেন অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।

বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি এক লাখ ২৮ হাজার ৫৪৬টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর পান এক লাখ ৩৭০ ভোট। পরে তারেক রহমানের মন্ত্রিসভায় ভূমিমন্ত্রীর দায়িত্ব পান মিনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা