May 24, 2026, 9:40 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশনেত্রীর মৃত্যুতে শোকাহত রাজশাহী

স্টাফ রিপোর্টার :-

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে পুরো রাজশাহী শোকাহত হয়ে পড়ে। প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল থেকে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন দলীয় নেতাকর্মীরা। একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে কোরআন তেলাওয়াত চলে। সকালে মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ অসংখ্যা নেতাকর্মী দলীয় কার্যালয়ে অবস্থান নেন। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনসহ কালো ব্যাচ ধারণ করে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র এমপি মিজানুর রহমান মিনু সকলকে ধৈর্য ধারণ করে দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করার আহবান জানান।

সর্বত্র একই আলোচনা বিগম খালেদা জিয়ার মৃত্যু । ছিল তাকে নিয়ে আলোচনা। মোবাইলে মোবাইলে বার্তা পাঠানো হয় মৃত্যু সংবাদের। সকাল থেকে নাগরিক কমিটির আহবায়ক প্রফেসর রফিকুল ইসলাম শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রকৃতি ছিল অন্যরকম। ভোররাতে বৃষ্টির মত কুয়াশা ঝরে। চারিদিক সিক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা