May 24, 2026, 7:54 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবির চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অটোমেশন সফটওয়্যার চালু

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা আরও সহজ ও দ্রুততর করতে নতুন মেডিকেল অটোমেশন সফটওয়্যার এবং এর অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। রাবির এই নতুন সেবার মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা অনলাইনেই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, চিকিৎসকদের সময়সূচি দেখা এবং বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।

প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সফটওয়্যার ও অনলাইন পোর্টাল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. ছাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকী লিপি, রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তুফাসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব তাঁর মন্তেব্যে বলেন, রাবি চিকিৎসা কেন্দ্রের সেবাকে আরও ব্যবহারকারী বান্ধব এবং সহজতর করার ক্ষেত্রে এই সফটওয়্যার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চিকিৎসা কেন্দ্র ব্যবহারকারীদের এই সফটওয়্যারের মাধ্যমে অধিকতর ও দ্রুত সেবা পাওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নতুন এই ওয়েব পোর্টালটি medical.ru.ac.bd লিংকে পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইন্টারনেট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা সহজেই সিস্টেমে প্রবেশ করতে পারবেন। লগইন করার পর ব্যবহারকারীরা সেদিনের জন্য দায়িত্বরত চিকিৎসকদের তালিকা ও সময়সূচি দেখতে পারবেন এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

এই সফটওয়্যারটি আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. ছাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ ও তার টিম এর মাধ্যমে ডেভেলপ করা হয়েছে।

নতুন এই সফটওয়্যারের মাধ্যমে চিকিৎসকগণ এখন ডিজিটাল প্রেসক্রিপশন প্রদান করতে পারবেন, যেখানে রোগীর লক্ষণ ( Symptoms), রোগের নাম ( Disease), প্রয়োজনীয় ওষুধ ( Medicine), প্যাথলজিক্যাল টেস্টসহ অন্যান্য পরামর্শ প্রেসক্রিপশনে উল্লেখ থাকবে। চিকিৎসাসেবার সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষিত থাকবে। এতে করে পরবর্তী চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।
অনলাইন সিস্টেমে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র ওই দিনের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ, একদিনের বুকিং অন্যদিনের জন্য গ্রহণযোগ্য হবে না এবং বুকিংগুলো দিন শেষে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হিসেবে বিবেচিত হবে। এছাড়া, মেডিকেল সেন্টারে করা বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট এর রিপোর্টও এই পোর্টালের মাধ্যমে দেখা ও ডাউনলোড করার সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে রিপোর্ট সংগ্রহের জন্য আলাদাভাবে মেডিকেল সেন্টারে উপস্থিত হওয়ার প্রয়োজন অনেকাংশে কমে যাবে। তবে কেউ চাইলে মেডিকেল সেন্টার থেকে টেস্ট রিপোর্টের হার্ড কপি সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, পূর্বে মেডিকেল সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য রাবির আইডি কার্ড ব্যবহার করে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করতে হতো। একইসাথে পূর্বের পদ্ধতিও চালু থাকবে। নতুন অনলাইন পোর্টাল চালু হওয়ায় চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও আধুনিক, সহজ এবং সময়সাশ্রয়ী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা