May 24, 2026, 8:14 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর মতিহার সীমান্ত থেকে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর মতিহার সীমান্ত এলাকা থেকে বিজিবি ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল তথ্যপ্রাপ্তি অনুযায়ী ফুলতলা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে কিছু চোরাচালানী মালামাল নিয়ে আসছে লোকজন। এ তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল অগ্রিম অবস্থান গ্রহণ করে। কিছু সময় অপেক্ষার পর, চরের অভ্যন্তর থেকে সন্দেহজনক লোকজনের পদচারণা লক্ষ্য করলে টহল দল এগিয়ে যায়। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে বিজিবি জব্দ করে ১০,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১,০০০ পিস ইলেকট্রিক বাল্ব এবং ৫২৫ পিস ইলেকট্রিক পুশ সুইচ। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে হস্তান্তর করার কার্যক্রম চলছে।

বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে তারা সীমান্ত এলাকায় “জিরো টলারেন্স” নীতি অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা