May 24, 2026, 8:37 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কুয়াশা আর গুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজশাহী, আরও কনকনে শীতের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার :-
কুয়াশা আর গুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজশাহী, আরও কনকনে শীতের পূর্বাভাস

রাজশাহীতে শীতের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত থেকে কুয়াশার পাশাপশি আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিন সকাল ১০টায়ও সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় বাড়তে পারে শীতের দাপট।

আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে প্রায় এক ঘণ্টা ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি আবারও হতে পারে।

সকালে অফিসগামী মানুষ ছাড়াও নিম্নআয়ের মানুষদের জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয়েছে। হালকা বৃষ্টি আর কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। এদিকে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে কাবু সাধারণ মানুষ। দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি। শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় শীত থেকে বাঁচতে গরম কাপড় ও আগুনের উষ্ণতায় আশ্রয় নিচ্ছে মানুষ। এরপরও শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে তাদের পেশাগত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচল কমে আসে। তাই প্রতিদিনের মতো প্রধান প্রধান সড়ক অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে।

নাজমুল ইসলাম নামে এক দিনমজুর বলেন, বৃষ্টি পড়ায় আজ কাজ হলো না। ঠান্ডাও বেশি লাগে। তাই ফিরে আসলাম। ফাঁকা জায়গায় কাজ, হুহু করে বাতাস বইছে, ঠান্ডা লাগছে। এখন খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর রাজশাহীতে শীত আরও জেঁকে বসবে।

এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিস পর্যবেক্ষক লতিফা হেলম বলেন, সকাল ৬টার দিকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। এ সময় ০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পাশাপাশি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আরও বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা