May 24, 2026, 9:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

ডেস্ক নিউজ :-

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সংবিধানের ১৪৮ আর্টিকেল অনুযায়ী ভোটগ্রহণের ফলাফল ঘোষণার পর থেকে তিনদিনের মধ্যে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিনদিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।

তিনি আরও বলেন, আরও যে আইনগত বিষয়গুলো রয়েছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা হয়তো করবেন। তবে, এর বাইরে বেশি কিছু বলা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ কবে, কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনো আমরা অফিশিয়ালি অবগত নই। সংসদ সচিবালয়ের প্রশাসন থেকে আমাদের কাছে কোনো অফিশিয়াল চিঠিপত্র আসেনি।

নির্বাচন কমিশনার বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যারা এসেছেন, তাদের বক্তব্য আমরা শুনেছি। তারা কিছু সমস্যার কথা বলেছেন। তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন আসে না। নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি আরও স্মার্টলি কীভাবে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়।

তিনি বলেন, গেজেট প্রকাশের সময়কাল আরও আগে দেওয়া গেলে ভালো হতো। আমাদের নির্বাচন সংশ্লিষ্ট যারা মাঠপর্যায়ে কাজ করেছেন, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ফলাফল তৈরির কাজটি করেছেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ১১ দলীয় জোটের দাবিগুলোর বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদেরকে এই সুযোগ দিয়েছে যে, যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা নিয়ে হাইকোর্টের কাছে গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত পাবে।

তিনি বলেন, একজন নির্বাচন কমিশনার হিসেবে আমার বিশ্বাস ছিল যে একটি ভালো নির্বাচন হবে। আল্লাহ সরাসরি আমাদেরকে সহায়তা করার কারণে এটি সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা