May 24, 2026, 8:14 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১৯০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ৩৬৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে আজ রোববার ভোররাত পর্যন্ত অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, শনিবার বেলা পৌনে ১২টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ খিদিরপুর বিওপির একটি দল নগরীর কাটাখালী থানার পূর্ব বাতান এলাকার খয়ের বাগানে অ্যাম্বুশ করে। এ সময় কয়েকজন মাদক কারবারি নদীপথে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ইঞ্জিনচালিত নৌকায় করে ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা অভিযান চালান। ঘটনাস্থল থেকে মো. হৃদয় হোসেন (২৩) ও মো. রাহুল মিয়া (১৯) নামে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯০ বোতল ভারতীয় ঊংপঁভ সিরাপ, একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি হাসুয়া জব্দ করা হয়।

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সহযোগিতায় একই ঘটনার সঙ্গে জড়িত মো. সজল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তবে মাদক পাচারের মূল হোতা হিসেবে চিহ্নিত মো. মিলন ফাহতা (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, শনিবার রাত সোয়া ১২টায় চরমাজারদিয়া বিওপির একটি দল দামকুড়া থানার রবেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

একই রাত দেড়টায় ইউসুফপুর বিওপির টহল দল চারঘাট থানার হাজির বাতান এলাকায় সরিষা ক্ষেতে তল্লাশি করে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে ।

এরপর রাত পৌনে ৩টায় খিদিরপুর বিওপির আরেকটি দল নগরীর কাটাখালী থানার পূর্ব বাতান এলাকায় অভিযান চালিয়ে বাবলা বাগান থেকে ফেলে যাওয়া দুটি বস্তায় ২৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

এ ব্যপারে গ্রেপ্তার তিনজন ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা