May 25, 2026, 2:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

বাগমারা প্রতিনিধি ;-

রাজশাহী-৪ (বাগমারা) আসনে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া ভোট কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মী এনামুল হক (৪২)। তিনি ওই এলাকার ইসমাইলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় বিএনপি নেতা আবদুস সালাম পারভেজের নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াতকর্মী এনামুলের মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ সময় জামায়াতের আরো দুই কর্মীকে আহত হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির সমর্থকরা পালিয়ে যায়। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, জামায়াতের এক কর্মীকে কুপিয়ে যখন করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা