May 25, 2026, 1:47 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরীর চন্দ্রীমা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ পেট্রোলবোমা তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১২টায় নগরীর চন্দ্রীমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। বুধবার দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেক।

র‌্যাব জানায়, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে পেট্রোলবোমা ও ককটেল প্রস্তুত করা হয়েছিলো বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। জব্দকৃত পেট্রোলবোমা ও তাজা ককটেল গুলি চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের সনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা