May 24, 2026, 8:38 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ডের শায়েরগাছা এলাকায় পরিত্যক্ত বাড়িতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

আজ ১০ ফেব্রুয়ারি রাত ৩ টা ঘটিকার সময় সিপিএসসি, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ টি ককটেল উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়।

একই রাতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা হতে বিভিন্ন ধরনের ৪০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রামদা-০৪টি, হাসুয়া-০৫টি, ছুরি-০৫টি, কুঠার সদৃশ টাঙ্গি-১৮টি, হাতলযুক্ত হ্যামার-০২টি রয়েছে। উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।

র‍্যাব বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল এবং দেশীয় অস্ত্র মজুত করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র‍্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে। র‍্যাব আরো বলেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা