May 25, 2026, 2:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহনপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

মোহনপুর প্রতিনিধি :-

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক এর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থীর নির্বাচনী এজেন্ট (সদস্য সচিব) ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আওয়াল।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোহনপুর উত্তর সভাপতি মোঃ আব্দুল্লাহিল বাকী।

প্রধান অতিথি ছিলেন ৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

উদ্ধোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা সেক্রেটারী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মৃধা। স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা নায়েবে আমির মাওলানা হাসান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা, এফ.এম. ইসমাইল আলম আল হাসানী, মহানগর জামাতের সেক্রেটারী অধ্যাপক মাহবুব এহসান বুলবুল, কেশরহাট পৌরসভা আমির মাওলানা আব্দুল জলিল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মোহনপুর উপজেলা সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, এন.সি.পি মোহনপুর উপজেলা তত্বাবধায়ক মোঃ খালিদ হাসান মিলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা সহ-সেক্রেটারী মোঃ শাহ্ জামাল, সহ-সেক্রেটারী মাস্টার আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিশ মোহনপুর উপজেলা সভাপতি মাওলানা, ফজলুল হক, জামায়াতে ইসলামী, মোহনপুর নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদসহ বিভিন্ন এলাকা হতে আগত দাঁড়িপাল্লা পাগল হাজার হাজার ভোটররা উপস্থিত ছিলেন।

মোহনপুরে নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, এবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশে প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে এবার দুটি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আমরা সকলকে নিয়ে দূর্ণীতিমুক্ত, বৈষম্যেহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আরেকটিদল চাঁদাবাজির ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। যারা সারাবছর দখলবাজি করে আর যারা সারা বছর ধরে জনকল্যাণে কাজ করেছে, মাইলস্টোনের ঘটনায় ভাল কাজ করেছে তারা ক্ষমতায় গেলে একাধারে ভাল কাজ করবে। এই দৃষ্টিকোনকে সামনে রেখে বাংলাদেশকে পূর্ণবাসনের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা