May 24, 2026, 7:35 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে ভোটের লড়াই জমজমাট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রার্থী ও সমর্থকদের মাঠপর্যায়ের প্রচার-প্রচারণা জোরদার হওয়ায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে গ্রামগঞ্জ সবখানেই চলছে ভোটের হিসাব-নিকাশ, প্রার্থী ও সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা।

এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কোনো প্রার্থী মাঠে নেই। তবে দলটির সমর্থকদের ভোট কার ঝুলিতে যাবেতা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। ভোট টানতে দেওয়া হচ্ছে নানা রাজনৈতিক ও উন্নয়ন প্রতিশ্রুতি। পাশাপাশি ধর্মপ্রাণ ভোটারদের লক্ষ্য করে দেওয়া হচ্ছে আলাদা বার্তা। ফলে জেলার তিনটি আসনেই বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের ঘিরেই মূলত নির্বাচনি আলোচনা আবর্তিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেনÑবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মো. শাহজাহান মিঞা (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা কেরামত আলী (দাঁড়িপাল্লা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম (ছুরি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম (হাতপাখা), ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা (মোমবাতি) এবং জাতীয় পার্টির মো. আফজাল হোসেন (লাঙল)।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে ৫ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন—বিএনপির মো. আমিনুল ইসলাম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মিজানুর রহমান (দাঁড়িপাল্লা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিল (হাতপাখা) এবং জাতীয় পার্টির খুরশিদ আলম (লাঙল)।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। তারা হলেনÑবিএনপির মো. হারুনুর রশিদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনিরুল ইসলাম (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মো. ফজলুর ইসলাম খান (তারা)।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলার ৫১৫টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং বডি ক্যামেরাসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আসলাম কবির বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিএনপি ও জামায়াত—উভয় দলই শক্তিশালী। ফলে তিনটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও মোটামুটি ভালো। তবে কিছু প্রার্থীর বক্তব্য ও আচরণে উত্তেজনার আভাস মিলছে, যা থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, চাঁপাইনবাবগঞ্জের রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা