October 27, 2026, 8:40 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

নওগাঁর ধামইরহাটের ৫৩ ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ

নওগাঁ প্রতিনিধি :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধামইরহাট সীমান্তবর্তী উপজেলায় মোট ৫৩ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সকল কেন্দ্রের মধ্যে ২৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারমধ্যে ১৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে প্রশাসন। ভোট কেন্দ্রগুলোতে অধিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত করেছেন উপজেলা র্নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।

জানা যায়, ধামইরহাট-পত্নীতলা দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। এই আসনে দু’টি পৌরসভা ও ১৯টি ইউনিয়ন পরিষদ মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৭২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ধামইরহাট উপজেলায় ভোটার সংখ্যা ১লাখ ৬৪ হাজার ৬৯১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮১ হাজার ৮৪৭ জন এবং নারী ভোটার রয়েছে ৮২ হাজার ৮৪২ জন।

এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২জন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ৫৩টি ভোট কেন্দ্রে ৫৩জন প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৩২০ জন। ৩২০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নওগাঁ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক এবং আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ঈগল প্রতীকে মতিবুল ইসলাম বুলু।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী জানান, প্রতিটি ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। পাশাপাশি যে কেন্দ্রগুলো ঝঁিকপূর্ণ সেগুলোর নিরাপত্তায় প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্ব পালনে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বডিঅন ক্যামেরা চালু থাকবে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অধীনে নির্বাচনি নিরাপত্তার দায়িত্বে থাকবেন র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা