May 24, 2026, 10:44 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর ৫টি আসনে পৌঁছেছে ব্যালট পেপার

স্টাফ রিপোর্টার :-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পৌঁছেছে।

আজ বিকেল ৩টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার ৯টি উপজেলায় এসব ব্যালট পাঠানো হয়।

জানা গেছে, রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পরিবহনের সময় প্রতিটি বহরে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ব্যালটগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ইতোমধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হয়। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। তবে রাজশাহী-২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ব্যালট পরিবহন ও সংরক্ষণসহ পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা