May 24, 2026, 7:48 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, সবাইকে সচেতন হতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি :-

নাটোর-২ আসনের ধানের শীষ প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন মুক্ত হয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা সেই হত্যার বিচারের দাবিতে একতাবদ্ধ। তাদের রক্তের বিনিময়ে দেশের মানুষ ২০ বছর পর ভোটের সুযোগ পাচ্ছে। তবে ভোটের আগে কিছু মহল দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। সবার উচিত এই ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকা।”

শনিবার বিকেলে বড়াইগ্রামের বনপাড়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দুলু এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান।

সভায় বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষ প্রার্থী আব্দুল আজিজ, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী, শামসুল আলম রণি, অধ্যাপক আব্দুল আলীম, এবিএম ইকবাল হোসেন রাজু ও মহুয়া নূর কচি।

এর আগে বিকেলে দুলু নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা জিয়া পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা জিয়া পরিষদ সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় সভায় অংশ নেন জেলা জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ প্রমুখ।

সভায় দুলু জিয়া পরিষদের নেতাকর্মীদের প্রতি আহবান জানান, আগামী চারদিন প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মাধ্যমে তারেক রহমানের সালাম পৌঁছে দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা