May 24, 2026, 10:44 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ধানের শীষ দেশের মানুষের একমাত্র নিরাপদ পাহারাদার: মিলন

স্টাফ রিপোর্টার :-

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের অ প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, ধানের শীষ হচ্ছে বাংলাদেশের মানুষের পাহারাদার। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন দেশের সার্বিক উন্নয়ন হয় এবং জনগণের সুখে শান্তিতে বসবাস করতে পারে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরে পবা মোহনপুরে কোন উন্নয়ন হয়নি। প্রতিটি রাস্তাঘাট ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। এতে করে জনগণের চলাচল অত্যন্ত বিঘ্নিত হচ্ছে। সেই সাথে পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট গুলো নির্মাণ, সংস্কার এবং নতুন করে রাস্তাঘাট করবেন বলে জানান।

তিনি আরো বলেন, এসব এলাকার যত রাস্তাঘাট সবকিছু বিএনপির আমলে হয়েছে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নেতা রাজশাহীতে এসে নানা ধরনের ছল-চাতুরি কথা এবং কটূক্তি করে গেছেন। বিএনপির সেগুলো শুনে ধৈর্য ধরে আছে। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। একটি দেশবিরোধী দলের উসকানিতে তারা কোন ফাঁদে পা দিবেন না। কারণ জামায়াতে ইসলামী চাচ্ছে বাংলাদেশের কোন নির্বাচন না হোক।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নারী অধিকার এবং নারী উন্নয়নের কথা এখন বলছে। প্রতি প্রকৃতপক্ষে তারা নারীদের কোন উন্নয়ন চায়না। এর বাস্তবতা হলো কয়েকদিন আগে কর্মরত নারীদেরকে নিয়ে নানা ধরনের খারাপ কথা ও বাজে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুধু তাই নয় এবারের নির্বাচনে তাদের দল থেকে কোন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এখনও ভালো। নির্বাচন নিয়ে তাদের কোন শঙ্কা নেই। ১২ তারিখে নির্বাচন হবে বলে তিনি আশা ব্যক্ত করে।

মিলন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়নে নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে সেইসাথে তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এছাড়াও রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ করা হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র আহবায়ক আলী হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান বাবু, ইসরাফিল হোসেন সাধু ও মুকুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা