May 25, 2026, 2:59 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজপাড়া থানা যুবদলের ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার :-
রাজপাড়া থানা যুবদল নেতা তারেক ও ফিরোজের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল ও গণসংযোগ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী সদর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে রাজপাড়া থানা যুবদল।

শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি ) বিকেল ৫টার দিকে রাজপাড়া থানা এলাকার ভেরিপাড়া মোড় থেকে এ প্রচার মিছিলের সূচনা হয়। পরে মিছিলটি রাজপাড়া থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।

প্রচার মিছিল ও গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানা যুবদল নেতা তারেক, রাজপাড়া থানা যুবদল নেতা ইকবাল হোসেন ফিরোজ এবং সিজার হোসেন সিজু। নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি আবু হায়াত, যুবদল নেতা দারা, পাখি, মামুন, আলিম, রিটু, লালটু, রাসেল, সোহান, মাহাবুল, হিমেল, শাহিন, ফাহিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং নারী নেতৃবৃন্দ। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, রাজশাহী সদর-২ আসনের জনগণ ধানের শীষের প্রতি আস্থাশীল। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা