May 24, 2026, 6:54 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের পরিবেশ নেই দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

বগুড়া প্রতিনিধি :-

আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান। চিঠিটি তার কর্মী সমর্থকদের মাধ্যমে প্রকাশ করা হয়।

চিঠিতে জিন্নাহ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে শিবগঞ্জে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই। তার বিরুদ্ধে এবং তার দলের নেতাকর্মীদের নামে একাধিক মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকির মধ্যে রাখা হচ্ছে। এতে সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, রাজনীতি হওয়ার কথা উন্নয়ন ও জনকল্যাণের প্রতিযোগিতা, কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন জনগণের অধিকার নিশ্চিত করার বদলে ভয় ও জবরদস্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

খোলা চিঠিতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবগঞ্জের মানুষের পাশে থাকার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিবগঞ্জবাসীর প্রতি শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, আমার নিজের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। অনেককে ঘরছাড়া করা হয়েছে। এ অবস্থায় নির্বাচনের কোনও পরিবেশ নেই বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা