May 24, 2026, 9:40 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ধানের শীষের পক্ষে গণসংযোগে সরগরম রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড

স্টাফ রিপোর্টার :-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগে অংশ নেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও দলীয় সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

গণসংযোগটি বিনোদপুর বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থী মিজানুর রহমান মিনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নিতে পারবে। নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, সহ-সভাপতি মুক্তার আলী, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা