May 24, 2026, 6:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রিকেটে আসছে নতুন আইন

স্পোটর্স ডেস্ক :-

মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেটের আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়মানুযায়ী, আগের ‘অবৈধ’ ঘোষিত কিছু ব্যাট এখন বৈধ হবে। এ ছাড়া আইসিসি ও এমসিসি আরও কিছু নতুন নিয়ম চালু করেছে। এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেট আইনের সর্বশেষ সংস্করণে ৪২টি আইনের বিভিন্ন ধারায় সংশোধনী আনা হয়েছে, যা চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এমসিসি জানিয়েছে, পরিবর্তনের মূল উদ্দেশ্য ক্রিকেটকে অপেশাদার খেলোয়াড়দের জন্য সহজ ও সাশ্রয়ী করা। প্রধান পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ল্যামিনেটেড ব্যাট (টাইপ-ডি) ব্যবহারের অনুমতি। আগে এ ধরনের ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে ব্যবহৃত হতো, এবার বড়দের অপেশাদার ক্রিকেটেও ব্যবহার করা যাবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ ব্যাটের দাম এক হাজার পাউন্ড বা প্রায় দেড় লাখ টাকায় পৌঁছে গেছে। এমসিসি বলছে, ব্যাটের এ নতুন নিয়মে ক্রিকেটের গতিপ্রকৃতিতে প্রভাব কম হবে, তবে খরচ অনেক কমে যাবে।

নতুন প্রধান নিয়মাবলি

দিনের শেষ ওভার : একাধিক দিনের ম্যাচে দিনের শেষ ওভারে উইকেট পড়লেও বাকি বলগুলো খেলতে হবে। আগে সেদিনের খেলা সেখানে শেষ হয়ে যেত। সীমানায় ‘বানি হপ’ ক্যাচ : বাউন্ডারির বাইরে থেকে লাফ দিয়ে বলকে ভেতরে ঠেলে ক্যাচ ধরার ক্ষেত্রে ফিল্ডার একবারই বল স্পর্শ করতে পারবেন। ক্যাচ সম্পূর্ণ করতে হলে তাকে বাউন্ডারির ভেতরে থাকতে হবে।

কিপারের গ্লাভস : বোলার দৌড় শুরু করার সময় কিপারের গ্লাভস স্টাম্পের সামনে থাকতে পারবে, কিন্তু বল ছাড়ার সময় তা স্টাম্পের পেছনে রাখতে হবে। শর্ট রান : ব্যাটসম্যান ইচ্ছাকৃত শর্ট রান নিলে ৫ রান জরিমানা আরোপ করা হবে। পরের স্ট্রাইক ব্যাটসম্যানের অবস্থান ফিল্ডিং দল ঠিক করবে। ভুলবশত শর্ট রান হলে শাস্তি নেই। হিট উইকেট : ব্যাটসম্যান শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়লে আউট হবে। তবে ফিল্ডারের ধাক্কা লাগলে আউট হবে না। ব্যাট বা সরঞ্জামের কোনো অংশ যদি ফিল্ডার বা কিপারের ওপর পড়ে স্টাম্পে লাগে, সেটি ‘নট আউট’ হবে।

বল কখন ‘ডেড’ হবে : এখন আম্পায়ারকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। বল কেবল কিপার বা বোলারের হাতে গেলে ডেড হবে না; যদি ফিল্ডারের হাতে থাকে বা স্থির অবস্থায় থাকে এবং খেলা আর চলবে না মনে হয়, আম্পায়ার ডেড ঘোষণা করতে পারবেন।

ওভার থ্রো : উইকেট লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে ছোড়া বলই ওভার থ্রো ধরা হবে। সাধারণ মিস ফিল্ডিংকে আর ওভার থ্রো বলা হবে না।

ঘোষণা বা ডিক্লারেশন : ম্যাচের শেষ ইনিংসে অধিনায়ক আর ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না।

এ ছাড়া অন্যান্য কিছু ধারাতেও পরিমার্জন আনা হয়েছে, যা ক্রিকেটকে আরও নিয়ন্ত্রিত ও সুবিন্যস্ত করার ক্ষেত্রে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা