May 24, 2026, 7:36 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :-
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবিক বাংলাদেশের পক্ষে সর্বত্র গণজোয়ার তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা সবখানে ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। রাজার জন্য যে বিচার প্রজার জন্যও সেই বিচার।’

আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন প্রতিশ্রুতি দেন।

সমাবেশে জামায়াত আমির বলেন, ন্যায় বিচার যখন কায়েম হবে এই বাংলাদেশে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। চাঁদাবাজির রাস্তা বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, বিগত ৫৪ বছর এ দেশের মানুষ শাসন আর অপশাসন দেখে ক্লান্ত। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। পুরনো রাজনীতির বন্দোবস্ত আর দেখতে চায় না।

যুবকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ‘মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেয়া হবে। তোমরাই দেশ গড়বে, তৈরি হয়ে যাও। তোমাদের হাতে দেশের ভার তুলে দিতে চাই। বাংলাদেশ নাম উড়োজাহাজের ককপিটে বসবে যুবকরা; আমরা বসবো প্যাসেঞ্জার সীটে। এ দেশ তারা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিবে।’

নারীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, আপনাদের দুটি জিনিস নিশ্চিত করতে চাই একটি হচ্ছে সমাজের সকল স্তরে অধিকার, মর্যাদা ও আরেকটি নিরাপত্তা।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুজার গিফফারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা