May 24, 2026, 7:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাবির ভেটেরিনারি বিভাগে এক পদের বিপরীতে ১০ জনের নিয়োগ চেষ্টার অভিযোগ

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষক নিয়োগে ৩ মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত বুধবার একটি অনুমোদিত শূন্য পদের বিপরীতে ১০ জন শিক্ষক নিয়োগের অভিযোগে উচ্চ আদালত এই আদেশ দেয়। একই সঙ্গে এই নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

গত ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই স্থগিতাদেশ দেন।

গতকাল সোমবার বিষয়টি রিটকারী দুই শিক্ষার্থী জাকির হোসেন ও রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। তারা দুজনই ওই বিভাগের সাবেক শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে ওই শিক্ষার্থীরা বলেন, হাইকোর্টের জারিকৃত রুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্ল্যানিং কমিটির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট শাখার পরিচালককে জবাব দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন ০৭/২০২৫ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে ১০টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে এ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, গত ৯ অক্টোবর বিভাগের প্ল্যানিং কমিটির সভাপতি অধ্যাপক মোইজুর রহমান কমিটির একাংশের তীব্র বিরোধিতা সত্ত্বেও একটি শূন্য পদের বিপরীতে ১০ জন শিক্ষক নিয়োগের সুপারিশপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠান। সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে ক্ষোভ বাড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি বিভাগের দুই শিক্ষার্থী উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত এই স্থগিতাদেশ দেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক মোইজুর রহমান বলেন, ‘নিয়োগ যথাযথ প্রক্রিয়ায় সৃষ্ট পদেই হচ্ছে। এতে কোনো অনিয়মের সুযোগ নেই। ফলে একটি পক্ষ হাইকোর্টেও মাধ্যমে একটা পরিবেশ তৈরি করছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ১৯৭৩ সালের অধ্যাদেশ দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয়ের কোনো পদ সৃষ্টির জন্য ইউজিসির অনুমোদন বাধ্যতামূলক না। সিন্ডিকেটের মাধ্যমেই এই পদ সৃষ্টি করা যায়। সেই প্রক্রিয়া মেনেই নিয়োগ প্রক্রিয়া চলামান ছিলো। তারপরেও যেহেতু আইনগতভাবে নিয়োগের ওপর স্থগিতাদেশ এসেছে, তাই আমাদের লিগ্যাল সেলের পক্ষ থেকে আইনগতভাবেই সেটি সমাধান করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা