May 24, 2026, 9:00 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :-

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদের নেতারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রেলগেট (গোরহাঙ্গা) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে শুরু হয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচি থেকে ১০ম গ্রেডভুক্ত পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদটি ১৯৭৮ সালে কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি নিষ্পত্তিকৃত বিষয়। এ পদের দায়িত্ব ও কাজের ধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের অন্তর্ভুক্তির দাবি অযৌক্তিক। এতে প্রকৌশল খাতে ভারসাম্য নষ্ট ও অস্থিরতা তৈরি হতে পারে বলেও তারা মন্তব্য করেন।

নেতারা অভিযোগ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া রিটের মাধ্যমে স্থগিত করা হচ্ছে এবং অর্গানোগ্রাম পরিবর্তনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদসংখ্যা কমানো হচ্ছে। তারা এসব উদ্যোগকে পরিকল্পিত পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।

কর্মসূচিতে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী মাহমুদ হোসেন। বক্তব্য দেন আইডিইবি রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী এ. আর. জামিল ইদি ও অন্যান্য সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা