May 25, 2026, 2:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর ৪ আসনে এনসিপির ‘হ্যাঁ’ ক্যাম্পেইনে নতুন এম্বাসাডর

স্টাফ রিপোর্টার :-

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরদার করতে এম্বাসাডর তালিকায় পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পূর্বঘোষিত তালিকা সংশোধন করে নতুন এম্বাসাডরদের নাম প্রকাশ করেছে।

সংশোধিত তালিকা অনুযায়ী, রাজশাহীর চারটি আসনে নতুন এম্বাসাডর দায়িত্ব পেয়েছেন। এসব এম্বাসাডর গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠপর্যায়ে প্রচারণা, জনসংযোগ ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করবেন।

নতুন তালিকায় রাজশাহীর আসনভিত্তিক এম্বাসাডররা হলেন-

রাজশাহী-১: মোঃ আতিকুর রহমান, রাজশাহী-২: মোঃ মোবাশ্বের আলী, রাজশাহী-৩: নাহিদুল ইসলাম সাজু, রাজশাহী-৬: ওমর ফারুক।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারণা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে মাঠে নেমে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির নেতারা আশা করছেন, সংশোধিত এম্বাসাডর তালিকার মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা